1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সংসদে রুমিন ফারহানার বক্তব্য
সরকারি কিছু এমপিদের অঙ্গভঙ্গি নিয়ে জামায়াত আমিরের আপত্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের পর ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু এমপির অঙ্গভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা সংসদে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। তারপর সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা।

সেসময় তিনি বলেন, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। সেই জায়গায় একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে কিছু অঙ্গভঙ্গি এসেছে, যা আমার বিবেকে আঘাত লেগেছে।

জামায়াত আমির আরও বলেন, একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন, তাদের কেউ কেউ-ও এ কাজটা করেছেন। আমি তাদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না।

এছাড়া, এই ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন এবং সরকারি দলের উদ্দেশে নিন্দা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি