1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুতে বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খুকি আক্তার সুমি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। এই ঘটনার পর ক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুকি আক্তার চরভেলামারী গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি উপজেলার গফরগাঁও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কানুরামপুর থেকে শালবন পরিবহনের একটি বাস ত্রিশালের উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যায়। পথিমধ্যে বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খুকি আক্তার সুমির মৃত্যু হয়। এসময় অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা আহতদের হাসপাতালে পাঠিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল ঘন্টাখানেক বন্ধ ছিল। এই ঘটনায় পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি