1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে দুই প্রিসাইডিং কর্মকর্তা আটক, সিলমারা ব্যালট উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল জসিম এবং বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাবেদ আলী।

বাঘাহাতা বিদ্যালয় কেন্দ্র থেকে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিল মারা ব্যালট পেপারও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউনিয়নে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুই প্রিসাইডিং অফিসারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর রবিবার শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি