1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

শ্রীবরদীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত ১, আহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ মিয়া (২৭) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

আহতরা হলেন, উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান আলী (৫৫) ও ঘোনাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের (৩৫)। তাঁদের মধ্যে আহত কাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের চৈতাজানী এলাকায় একটি চায়ের দোকানের সামনে সোহাগ মিয়া, কাদের ও ইউপি সদস্য শাহজাহান মিয়া দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঝিনাইগাতী থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোহাগ মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দায়ের করেননি। পরিবারের আবেদনক্রমে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি