1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শেরপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

প্রতিদিন সাইকেল চালিয়ে ছেলে পিয়াসকে স্কুলে নিয়ে যেতেন হানিফ উদ্দিন। আজ মঙ্গলবার সকালেও ছেলেকে স্কুলে পৌঁছে দিতে হানিফ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে পথে ট্রাকচাপায় দুজনেই মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুরের নকলা পৌর শহরের ইশিবপুর এলাকায় সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ উদ্দিনের (৪২) বাড়ি নকলা পৌরসভার কলাপাড়া এলাকায়। তিনি পেশায় কৃষক। তাঁর ছেলে পিয়াস আহমেদ (১৩) নকলা শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও হানিফের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে হানিফ তাঁর ছেলেকে নিয়ে সাইকেল চালিয়ে রইস উদ্দিন একাডেমিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং পিয়াস গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহত পিয়াসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি