1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

শেরপুরে গাছের সাথে ঝুলন্ত গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ মে) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি পাহাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

মৃত রহিমা বালিজুরি অফিসপাড়া গ্রামের আহাম্মদ আলী মুন্সির মেয়ে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে রহিমার স্বামী তোফাজ্জল হোসেন।

জানা যায়, গত দুই বছর পূর্বে ৩ সন্তানের জননী রহিমার স্বামীর মৃত্যু হয়। গত ২ মাস পূর্বে পার্শ্ববর্তী রাঙ্গাজান গ্রামের তোফাজ্জল হোসেনের সাথে বিবাহ হয় রহিমার। তোফাজ্জল হোসেনের আগের স্ত্রী-পুত্র রয়েছে। তাই রহিমাকে নিয়ে তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন।পুলিশ সূত্রে জানা যায় রহিমা নিজেও গার্মেন্টসে চাকরি করতেন।

গত দুই দিন আগে রহিমাকে নিয়ে তোফাজ্জল হোসেন বাড়িতে আসেন। শনিবার (১৮ মে) সকালে বালিজুরি পাহাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রহিমার সন্ধান পান স্থানীয়রা। তবে গাছের সাথে ঝুলন্ত রহিমার লাশ হাঁটু গাড়া ছিলো বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ রহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে এ ঘটনার পর থেকে রহিমার স্বামী তোফাজ্জল হোসেন গা ঢাকা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি