1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

শিশুপুত্রকে বাঁচাতে নিজের প্রাণ দিলেন পিতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন ডেকোরেটার ব্যবসায়ী আব্দুল কাদির (৫৫)। রবিবার বিকালে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল গ্রামে দ্রুতগামী সিএনজিচালিত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় অটোরিকশা চালক মিজান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি। পরে স্থানীয় লোকজন সিএনজি গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের মোহাম্মদ আব্দুলের ছেলে স্থানীয় ডেকোরেটার ব্যবসায়ী আব্দুল কাদির তার সাত বছর বয়সের শিশুপুত্রকে নিয়ে রবিবার দুপুরে পাশের রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে শিশুপুত্রকে নিয়ে বাড়ির ফেরার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বিকাল সাড়ে ৪টার দিকে গফরগাঁও-ভালুকা সড়ক অতিক্রম করে জনতা বাজার সড়কে ঢোকার সময় দ্রুতগামী একটি সিএনজি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে যায়। এ সময় শিশুপুত্রকে রক্ষা করতে গিয়ে আব্দুল কাদির ও অটোরিকশা চালক মিজান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে আহত আব্দুল কাদির ও রিকশাচালক মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল কাদিরকে মৃত ঘোষণা করেন এবং রিকশা চালক মিজানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন আব্দুল কাদির।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি