1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারণ হওয়া চার এএসপি হলেন— শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি