1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে কুকুর ‘চিতা’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেতে যাচ্ছে। র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওই কুকুরের নাম ‘চিতা’। কুকুরটিকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হবে।

র‍্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিল চিতা। ওই সময় কুকুরটি দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে আলোচনায় এসেছিল।

আজ সোমবার সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, দেশে প্রথমবারের মতো র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে। র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে এই পদক দেওয়া হবে।

৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি