1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

রেলক্রসিং খোলা রেখে গেটম্যান ঘুমিয়ে ছিলেন : এসপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

জয়পুরহাট সদরের পুরানাপৈলে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর গেটম্যানও ঘুমিয়ে ছিলেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ কথা জানিয়েছেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে বাসের ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও পুলিশ সুপার সালাম কবির।

এ সময় সালাম কবির সাংবাদিকদের বলেন, রেলক্রসিং খোলা ছিল। গেটম্যান ঘুমিয়ে ছিলেন। রেলক্রসিং খোলা দেখে বাসচালক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সৈকত বলেন, গেটম্যানের ভুলের কারণেই এতগুলো প্রাণ ঝড়ে গেল। রেলক্রসিং বন্ধ থাকলে এ দুর্ঘটনা ঘটত না।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। নিহত ১২ জন বাসের যাত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি