1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

রাজশাহীতে থানার শৌচাগার থেকে রাসেলস ভাইপার উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার শৌচাগারে সাপটি দেখা যায়।

জানা গেছে, ওই থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের শৌচাগারে গেলে সাপটি ভেতরের পাইপ থেকে তাকে ছোবল দেয়ার চেষ্টা করে। পরে সাপটিকে বের করে মেরে ফেলা হয়।

চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রাতে কাজ শেষ করে শৌচাগারে যান পরিদর্শক আফজাল হোসেন। এ সময় বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল ছোবল দেয়ার চেষ্টা করলে তিনি সাথে সাথে পা সরিয়ে নেন। পরে সহকর্মীরা এসে সাপটিকে পাইপ থেকে বের করে মেরে ফেলে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পাশের পদ্মা ও বড়াল নদী থেকে সাপটি থানায় এসেছে। ঘটনার পরে থেকে থানায় সকলকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি