1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুত তফসিল ঘোষণা: সিইসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যেকোনো মূল্যে নির্ধারিত সময়, ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে বলেন তিনি।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে বিএনপির চলমান অবরোধের মধ্যে বঙ্গভবনে যান নির্বাচন কমিশনাররা।

সিইসি বলেন, নির্ধারিত সময় ও পদ্ধতিতে নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনের তফসিল নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যথাসময়ে নির্বাচন হবে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক সংকট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের কোনো কথা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি