1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খোলেন কঙ্গনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

কৃষক আন্দোলন নিয়ে দুইভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়ারা বিপরীত সুর গাইতে শুরু করেছেন। যা নিয়ে ইতোমধ্যেই দিলজিৎয়ের সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়েছে।

এরপরই দিলজিৎয়ের ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কঙ্গনার বিভিন্ন মিম। দিলজিৎ ভক্তরাই ওই ধরনের মিম শেয়ার করতে শুরু করেন। যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খোলেন কঙ্গনা।

তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎয়ের ভক্তরা যেভাবে তাকে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে তাকে। বলিউড কুইনের ওই ট্যুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে বর্তমানে ‘থালাইভি’ ছবির শ্যুটিং করছেন কঙ্গনা রানাউত। সেই সময় অভিনেত্রী বলেন, বর্তমানে ১২-১৪ ঘণ্টা করে শ্যুটিং করতে হচ্ছে তাকে।

অন্যদিকে, কঙ্গনা যখন তার বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, সেই সময় কোনও মন্তব্য করেননি দিলজিৎ সিং দোসাঞ্জ। কঙ্গনা তাকে করণ জোহরের পোষ্য বলায়, একবারই ফুঁসে ওঠেন তিনি।

দিলজিৎ বলেন, বলিউডওয়ালারাই তার কাছে যান কাজের জন্য। তিনি কখনও বলিউডের কারও কাছে কাজ চাইতে যান না বলেও মন্তব্য করেন দিলজিৎ সিং দোসাঞ্জ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি