1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহ মেডিকেলে করোনা-উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার দীপক ভৌমিক (৭২), নেত্রকোনা সদরের শাহিদা বেগম (৫০), জামালপুর নান্দিনার আব্দুল করিম (৫০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের শাহেদুজ্জামান (৮০), ফুলপুরের আব্দুল মাজেদ (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল গফুর (৭০), ফুলপুরের সুফিয়া খাতুন (৬৫)। শেরপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৫২), হোসনে আরা (৭০), জামালপুর সদরের খাইরুল ইসলাম (৫৫), ইদ্রিস আলী (৬৫), গাজীপুর সদর উপজেলার মফিজ উদ্দিন (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আলমগীর হোসেন (৪২), মধুপুরের আব্দুর রহিম (৬০),

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৯২ জন ময়মনসিংহে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২১১ জন শনাক্ত হয়েছিলেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি