1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শনিবার (২১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশালের আসমা (৪০), ভালুকার নার্গিস (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুর নালিতাবাড়ির সুরুজ্জামান (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের ফাতেহা (৭০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৪৫), সেলিনা (৬০), পূর্বধলার সাবিত্রী রায় (৬০)।

তিনি আরও বলেন, আইসিউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়েছেন ৩৪ জন।

এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি