1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহ মেডিকেলে আরও পাঁচজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০) ও ফুলবাড়িয়ার হাজী জসিম উদ্দিন (৮৩)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আবদুল হাকিম (৮০), ফুলপুরের আবুল হোসেন (৬৫), নেত্রকোনা সদরের জোতিন্দ্র (৮৩)।

তিনি আরও বলেন, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন রোগী চিকিৎসাধীন। করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

এদিকে, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হয়েছে ২১ হাজার ৪৫৬ জন ও সেরে উঠেছেন ২০ হাজার ১৭০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি