1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ময়মনসিংহ কারাগারে হাজতিদের বিনোদনে টেলিভিশন উপহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতিদের দেখার জন্য ৫টি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। গতকাল সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক টেলিভিশন কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

আয়েশা হক বলেন, জেলা প্রশাসক প্রতি মাসে কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি হাজতিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেন। কয়েদিদের অনেক দিনের চাহিদা ছিল তাঁদের জন্য বিনোদনের ব্যবস্থা করা। তাঁদের সেই দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী গতকাল কারা পরিদর্শনে গিয়ে হাজতিদের জন্য তিনি ৫টি স্মার্ট টেলিভিশন উপহার দেন।

‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই লক্ষ্য সম্পন্ন করার লক্ষ্যে কারাবন্দীরা যেন দেশ-বিদেশের খবর, বিনোদন উপভোগ করতে পারেন সে কারণে এ ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি