1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহে লাইসেন্স জালিয়াতির দায়ে আটক ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নিবন্ধনকার্ড জালিয়াতির দায়ে আজ দুপুরে ছোটবাজার এলাকা থেকে সুমন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক এবং পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে মসিকের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার অন্যতম হচ্ছে, মিশুক, অটোবাইককে তারিখভিত্তিক রঙ পৃথককরণসহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট প্রদান। আটককৃত ব্যক্তি এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিল। তাকে আটক করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসময় তিনি আরও জানান, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ বিষয়ে তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি