1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ময়মনসিংহে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

ময়মনসিংহ নগরীর বাগেরকান্দা এলাকায় নূরজাহান বেওয়া (৭০) নামের বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে ওই নারী আত্মহত্যা করে।

শনিবার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর সাথে ছেলে ফারুক হোসেন ও পুত্রবধু সাবিনা আক্তারের অনেকদিন যাবত ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই চাপ সইতে না পেরে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত ১২ টায় ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি