1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ময়মনসিংহে পাঁচ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহে পাঁচ ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী জেলার সদর উপজেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- মেসার্স এইচ এম বি ব্রিকস, মেসার্স সেবা ব্রিকস, মেসার্স রতন ব্রিকস, মেসার্স আনোয়ার ব্রিকস, মেসার্স চমক ব্রিকস ইটভাটা।

বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার পাশাপাশি মালিকদের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি