1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ময়মনসিংহে নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় জালাল উদ্দীন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ার উদ্দেশে স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিলেন জালাল উদ্দীন ওরফে জালু। এমন সময় হঠাৎ ময়মনসিংহ থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে প্রায় ১০০ গজ সামনে টেনে নিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পৌনে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি