1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

ময়মনসিংহে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা : ইত্তেফাকুল উলামা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের এক সভা আজ বুধবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় ময়মনসিংহ বড় মসজিদের পেশ ও খতিব মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জামিয়া ফয়জুর রহমান রহঃ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর এ বছরের ফিতরার পরিমাণ নির্ধারণ ও যাকাতের নেসাব ঘোষণা করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য ৩৫ টাকা দর হিসেবে ৬০ টাকা। এছাড়া খেজুর ও কিসমিসের মূল্যে ফিতরা আদায় করতে চাইলে ৩ কেজি ৩০০গ্রাম খেজুরের মূল্য ২০০ টাকা কেজি হিসেবে ৬৬০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের মূল্য ৩০০ টাকা কেজি হিসেবে ১০০০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে।

যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা খেজুর বা কিসমিসের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন। এছাড়াও বৈঠকে যাকাতের নেসাব রুপার ভরি ১৪০০ টাকা হিসেবে সাড়ে বায়ান্ন ভরির মূল্য ৭৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফতোয়া বোর্ড সহ-সভাপতি মুফতি আহমদ আলী এবং সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন, মুফতি রইসুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ্ আল মামুন, মুফতি আব্দুল খালেক, মাওলানা আমিনুল হক, মুফতি নাজমুল হক, মুফতি কাসেদুর রহমান, মুফতি আমীর ইবনে আহমদ, মুফতি ইলিয়াস হাসান, মুফতি মুয়াজ আহমদ, মুফতি সাদেকুর রহমান ও মুফতি গোলাম মাওলা ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি