1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ইউপি সদস্যের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছার ইউপি সদস্য সুরুজ আলী (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরুজ আলী উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগের সভাপতি। পরিবারের দাবি পুর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ধারণা ট্রাক চাপায় নিহত হয়েছেন।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ইউপি মেম্বার সুরুজ আলী সূর্যির লাশ গাবতলী বাজার মেইনরোডের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাক চাপা দিয়েছে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কারো সাথে বিরোধ ছিল কি না সে বিষয়টি আমার জানা নেই।

নিহতের বড় ভাই মো.শাহজাহান এবং ইউপি চেয়ারম্যান শরীফ আহম্মেদ বলেন, ইউনিয়ন নির্বাচনের পূর্বে থেকেই সাবেক মেম্বার সুলতান মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এছাড়া এলাকাতেও আমাদের অনেক বিরোধী লোক রয়েছে। আমাদের মনে হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনা ঘটানো হতে পারে। আমরা চাই সঠিক তদন্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি