1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ম্যারাডোনার নামে নামাঙ্কিত হতে চলেছে নাপোলির স্টেডিয়াম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর নেপলস্-এর মেয়র লুইজি দ্য ম্যাজিস্ট্রেট নাপোলি ফুটবল ক্লাবকে আর্জি জানিয়েছিলেন যে তাদের স্টেডিয়ামের নাম সান পাওলো বদলে দিয়েগো ম্যারাডোনা নামে নামাঙ্কিত করার জন্য। সেই প্রস্তাব মেনে নিয়ে ইতালির ফুটবল জায়ান্ট নাপোলি তাদের হোম গ্রাউন্ডের নামকরণ করতে চলেছে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম নামে।

ফুটবল কেরিয়ারে নাপোলিতে দীর্ঘ দিন কাটিয়েছেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি-এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ম্যারাডোনা। নাপোলিকে উয়েফা কাপ জিতিয়েছিলেন তিনি। ক্লাবের কিংবদন্তি ফুটবলারের চলে যাওয়ায় কার্যত শোকের আবহে গোটা নেপলস শহর।

ম্যারাডোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে রিজেকার বিরুদ্ধে প্রিয় তারকা মারাদোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নাপোলির ফুটবলাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি