1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোটরসাইকেলের ধাক্কায় আদিবাসী নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাই‌কে‌ল ধাক্কায় অনন্তি ম্রং (৬৫) নাম এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক রনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

সোমবার রাতে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের মিনকী-ফান্দা সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত ওই নারী কালিকাপুর গ্রামের প্রদীপ সাংমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তি ম্রং গ্রামের একটি বাজার থেকে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অনন্তিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল সহ সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যান চালক। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেও আদিবাসী নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে মাথায় গুরুতর আঘাত ও ও দুই কান দিয়ে রক্ত বের হওয়ায় রাত ৯টায় অনন্তি ম্রং এর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোমেন হাসনাত জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আদিবাসী অনন্তি ম্রং মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি