1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক

মেলান্দহে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিলাস উদ্দিনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ পদে থেকে অনৈতিক কাজ জড়িত থাকার অভিযোগে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সামরিকভাবে বহিষ্কার করা হলো।’ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। যথাসময়ে জবাব দিতে ব্যর্থ হলে এবং জবাব সন্তোষজনক না হলে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।

উল্লেখ্য, মেলান্দহ উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বিলাস উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ। ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। গত শনিবার রাতে মো. বিলাস উদ্দিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিলাস উদ্দিন আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি