1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

মেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

রাজধানী ঢাকাবাসীর জন্য আজ বুধবার বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপরই মোনাজাত করা হয়। এ সময় তাঁর সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা।

এদিকে দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দিয়াবাড়িতে সুধী সমাবেশে অংশ নেবেন। সমাবেশ মঞ্চে শেখ রেহানাও আছেন।

উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো বিরতি ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি