1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন কঙ্গনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ ঘটনায় নিজের নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে এক টুইট বার্তায় কঙ্গনা জানান, মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন তিনি। তাই মুম্বাইয়ে গেলে মুম্বাই পুলিশের থেকে নিরাপত্তা নিতে চান না কঙ্গনা।
রবিবার বিজেপি নেতা রাম কদম  কঙ্গনার নিরাপত্তার দাবি জানিয়ে টুইট করে অভিযোগ করেন, মহারাষ্ট্র সরকার এ বিষয়ে কিছুই করছে না।
অন্যদিকে তার টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, “আমার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ স্যার। তবে আমি আসলে এখন মুভি মাফিয়াদের থেকেও বেশি ভয় পাচ্ছি মুম্বাই পুলিশকে। মুম্বাইয়ে আমি হিমাচল প্রদেশ সরকার কিংবা কেন্দ্র সরকারের থেকে নিরাপত্তা চাই, দয়া করে মুম্বাই পুলিশ নয়।’

ডিসেম্বরে রণি স্ক্রুওয়ালার প্রযোজনায় ‘তেজস’-এর শুটিং শুরু করার কথা রয়েছে কঙ্গনার। ছবিতে বিমানের পাইলটের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘কুইন’। ধারণা করা হচ্ছে, মুম্বইয়ের মাদক চক্রের বিরুদ্ধে মুখ খোলায় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত এ অভিনেত্রী। সূত্র: ডিএনএ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি