1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

মুক্তাগাছায় কিশোরকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছায় দু’পক্ষের সংঘর্ষে বিজয় সাহা (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১১টায় পৌর শহরের জমিদার বাড়ির সামনের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বিজয় সাহা পোর শহরের ৩নং ওয়ার্ডের দড়ি চারানী বাজার এলাকার লিটন সাহার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যায়লের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, বৃহস্পতিবার মোটরসাকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রাত ১১টায় পৌর শহরের জমিদার বাড়ির সামনের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজয় সাহা ও আবিরসহ চারজন আহত হন।

পরে বিজয় সাহা ও আবিরকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাত ১টায় বিজয় মারা যান। আহত দুইজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি