1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

মাস্ক পরেই মেয়ে আয়রার সঙ্গে ঘুমিয়ে পড়লেন সৃজি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বছরের শেষ কয়টা দিন নাকি পরিবারের সাথে একান্তেই পার করে দিতে চান ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যয়। তাইতো নিস্তব্ধ ডিসেম্বরের এমন এক দুপুর কাটালেন মেয়ে আয়রার সাথে স্টিমারের ডেকে।

বাংলাদেশের জামাইখ্যাত এ পরিচালককে ছবিতে দেখা যায় তিনি কখনও রেস্তোরায় খেতে গিয়ে, কখনও বাড়ির ছাদে আড্ডা দিয়ে দিনযাপন করছেন। এ বার শহরের ব্যস্ত কোলাহলকে ফাঁকি দিয়ে ছুটে গেলেন সুন্দরবনে। সেখানেই ক্যামেরাবন্দি হল বাবা-মেয়ের ছুটি কাটানোর এই মিষ্টি দৃশ্য।

আনন্দবাজারের খবরে প্রকাশ পেয়েছে এমন চিত্র। শনিবার পোস্ট করা একটি ছবিতে দেখা যায় মেয়ে আয়রার সাথে সৃজিত একাকি সময় দিচ্ছেন। তবে এই ছবি বাকি পাঁচটা ছবির চেয়ে একটু অন্য রকম। পোজ দেওয়ায় ঘনঘটা নেই, বাবা-মেয়ে এখানে ঘুমে বিভোর। মুখে মাস্ক পরেই ঘুমোচ্ছেন সৃজিত। ছোট্ট আয়রাও বাবার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। তাদের লেন্সবন্দি করলেন কে? মিথিলা? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা।

ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য ফরেস্ট’। অর্থাৎ শহুরে কোলাহল থেকে দূরে সরে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতায় দিন কাটছে পরিচালকের। মেয়েকে সঙ্গে নিয়ে এ ভাবেই ছুটির আমেজ উপভোগ করছেন সৃজিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি