1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবনের দায়ে ৭ শিক্ষার্থীর আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। গত শুক্রবার ও মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৃথক অভিযানের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার রাতে হলের অষ্টম তলার ৮৩১ নম্বর কক্ষে মাদক সেবনের সময় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাদের আসন স্থায়ীভাবে বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে মঙ্গলবার রাতে নতুন করে হলের দশম তলার ১০৩৬ নম্বর কক্ষে অভিযান চালায় হল প্রশাসন। সেখানেও মাদক সেবনের প্রমাণ পাওয়ার পর আরও ৩ শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করা হয়। একইসঙ্গে, তাদেরও ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগে অভিযুক্তদের আবাসিকতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কক্ষের প্রত্যেককেই দায়ী হিসেবে বিবেচনা করা হবে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, “হলের পরিবেশ রক্ষায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দোষী শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

আসন বাতিল হওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে প্রাধ্যক্ষ বলেন, “তাদের গোপনীয়তা রক্ষার জন্য নাম প্রকাশ করা হচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি