1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি

‘মাঠে আমারই যেতে হবে’ বললেন জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ দিন দেশের হয়ে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ লড়েছেন, সেঞ্চুরি করেছেন। তারপরও ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

টাইগারদের এই হারের পর থেকে সামাজিকমাধ্যমসহ সর্বত্র ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই জায়েদ খান স্ট্যাটাস দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ৪টা ছবি দিয়ে জায়েদ খান লেখেন, ‘মাঠে আমারই যেতে হবে’। এর মাধ্যমে তিনি, ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন!

জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজা করছেন।

সম্প্রতি জানা যায় জায়েদ খান ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই পিরোজপুর থেকে ঢাকায় আসেন। কিন্তু অভিনয় জগতে পা রাখায় ক্রিকেটার না হয়ে নায়ক হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সময় পিরোজপুর জেলা দলের ফাস্ট বোলার ছিলেন এই নায়ক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি