1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

মসজিদ কমিটি নিয়ে সংর্ঘষ, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের টিকরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের টিকরা পূর্বপাড়া গ্রামে জামে মসজিদ পরিচালনা কমিটিকে কেন্দ্র করে সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বর্তমান সভাপতি বদিউজ্জামানের সঙ্গে বিরোধ চলে আসছিল। সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মসজিদ পরিচালনায় ব্যর্থ হলে তাকে সমাজের লোকজন অব্যাহতি দিয়ে বদিউজ্জামানকে সভাপতি ও শাহ-জামালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি থেকে বাদ পড়ার ফলে কমিটির বিরুদ্ধে বিরোধিতা করে আসছিল সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এরপর রবিবার সকালে নজরুল ইসলামের নেতৃত্বে বেলাল হোসেনসহ তার দলবল মসজিদ প্রাঙ্গনে এসে নতুন কমিটির উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। এ সময় ওই মসজিদের ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিতে চায় তারা। এতে বাঁধা দেয় বদিউজ্জামান সহ অন্য মুসল্লিরা।

এ ঘটনায় সভাপতি বদিউজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংর্ঘষের ঘটনা ঘটে। বেঁধে যায়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুল লতিফ জানান, সংর্ঘষের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি বদিউজ্জামান বাদি হয়ে অভিযোগ দায়ের করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালেক ও দানেশ মিয়া নামে দুজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি