1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

নাগরিক স্বাস্থ্য উন্নয়নে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি চালু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এর মাধ্যমে নাগরিকদের বিনামূল্যে উচ্চ রক্তচাপ পরিমাপের পাশাপাশি ওজন পরিমাপ, প্রয়োজনীয় পরামর্শ ও ঔষধ প্রদান করা হবে।

মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এ কর্মসূচির উদ্বোধন করেন মসিকের ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন।

মসিক জানায়, বাংলাদেশ নগর জনস্বাস্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৬ টি ভ্রাম্যমাণ দলের মাধ্যমে নগরীর ১৫ টি ওয়ার্ডের বিভিন্ন স্পটে এ সেবা শুরু হয়েছে। এতে সহযোগিতা করেছে সিডিসি ও সেভ দ্যা চিল্ড্রেন। সিটি করপোরেশনের ১, ৪, ৫, ৭, ৮, ৯, ১৫, ১৭, ১৯, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯ ও ৩২ নং ওয়ার্ডে এ কার্যক্রম আগামী দুই মাসব্যাপী চলবে।

ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন বলেন, অনেক মানুষেই উচ্চ রক্তচাপে ভুগলেও তাদের অধিকাংশই বিষয়টি সম্পর্কে অবগত নন। এই স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে তাদের উচ্চ রক্তচাপ আছে কিনা তা নির্ণয় করা হবে। যাতে করে প্রাথমিকভাবে তারা নিজেদের শারীরিক অসুস্থতা সম্পর্কে ধারণা নিতে পারেন এবং পরবর্তীতে তারা যাতে মেডিকেল সাপোর্ট নিতে পারেন, সে লক্ষ্যেই মসিকের এ কর্মসূচি।

উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সিডিসির ইউএস কনসালটেন্ট ও সেফটি নেটের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ হাসান আব্দুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, মেডিকেল অফিসার ডা. তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি