1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

মমেক হাসপাতালে ভর্তির এক ঘণ্টার পর ডেঙ্গু রোগীর মৃত্যু

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আসমা বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জের বাসিন্দা। এ নিয়ে গত ১০ দিনে তিনজনের মৃত্যু হল।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা।

তিনি জানান, পুরান ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে মমেক হাসপাতালে ভর্তি হন। এক ঘণ্টা পর বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২ জুলাই নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার (৩০) ও ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক (৫০) নামে আরও রোগীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি