1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

মনে হচ্ছে ল্যাবরেটরিতে অনুশীলন করছি : অশ্বিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

করোনার কারণে বাধ্যতামূলকভাবে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। মানতে হচ্ছে অনেক রকমের নিয়ম। এই বলয়ের মধ্যে নেটে অনুশীলন করার ল্যাবরেটরিতে কাজ করার সঙ্গে তুলনা করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে আইপিএল। এবারই প্রথম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অশ্বিন।

অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে দিল্লি ক্যাপিটালসের টুইটারে দেওয়া এক ভিডিও সাক্ষাতকারে এই অফস্পিনার বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নেটে অনুশীলন করা এখন ল্যাবরেটরিতে থাকার মতো। বোলার হিসেবে আমাকে নেটে গিয়ে বিভিন্ন রকমের ডেলিভারি নিয়ে পরীক্ষা করতে হয়। ব্যাটসম্যানকেও বিভিন্ন শট মারার চেষ্টা করতে হয়। এই ধরনের পরীক্ষা থেকে ব্যাটসম্যান ও বোলার, দুই পক্ষকেই যতটা সম্ভব উন্নতির চেষ্টা করতে হয়।’

অশ্বিন আরও বলেছেন, ‘কোয়রান্টিন পর্ব শেষ হয়ে গেছে। করোনা পরীক্ষাও হয়েছে। সবাই ঠিকঠাক আছি। ছয় মাস ঘরবন্দি থাকার পর এখন আশপাশে মানুষ দেখতে পেয়ে স্বস্তি লাগছে। আমরা যে কাজটা নিয়ে থাকি (ক্রিকেট), সেটা যে এখন করতে পারছি, এটাই দারুণ ব্যাপার। দিল্লির হয়ে খেলব বলে রোমাঞ্চিত। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত অধিনায়ক। ওর মাথা খুব পরিষ্কার। এখানে সবাই খুব পজিটিভ।দলের সবার মন চনমনে হয়ে আছে। আমরা মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি