1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মদনে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

স্বামীর সঙ্গে অভিমান করে নেত্রকোনার মদনে হালিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর বাবার বাড়ি উপজেলার জঙ্গলটেংগা গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা আক্তার উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের টিপু মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছয় বছর আগে টিপু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। টিপু মিয়া দ্বিতীয় বিয়ে করার কারণে হালিমা আক্তার স্বামীর সঙ্গে রাগ করে গত বৃহস্পতিবার বাবার বাড়ি চলে যান। হালিমা আক্তার তার ছেলেকে নিতে চাইলে টিপু মিয়া ও তার পরিবার জোর করে রেখে দেন। পরদিন শুক্রবার বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হালিমা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি