1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মদনে ঘরে ঝুলছিল ভবঘুরের লাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নেত্রকোনার মদনের পল্লী থেকে তাজু মিয়া (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিজ বসতঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাজু মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, তাজু মিয়ার পরিবার (স্ত্রী-সন্তান) না থাকায় ভবঘুরের মতো থাকতেন। আজ মঙ্গলবার দুপুরে তার নিজ বসতঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, তাজু নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারে সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি