1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ভোট হবে মার্কায়, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই, মার্কায় ভোট হবে, ব্যাক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশি শক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে ওই দল সেই পরিমানে সদস্য সংসদে পাঠাবে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা
বলেন।

সমাবেশে ফয়জুল করীম বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, ৫৩ বছর পর্যন্ত কোন গরীব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে, যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে, চুরি, ডাকাতি, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু ৫ আগস্টের পর আবার গুন্ডামী, চাঁদাবাজি, আত্যাচার, অনাচার আবার মিথ্যা মামলা, এটা দেখার জন্য মানুষ আন্দোলন করে নাই।

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খানের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ, সিনিয়র সহসভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি