1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ভুল চিকিৎসায় চোখ নষ্টের অভিযোগে আদালতে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

ময়মনসিংহে ভুল চিকিৎসার অভিযোগে দীপক কুমার নাগ নামের এক চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) ভুক্তভোগী রোগীর ভাই সামিউল হক সাফা ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

বাদী সামিউল হক মামলায় উল্লেখ করেন, তার বোনকে ঢাকার সোবাহানবাগে দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে ডা. দীপক কুমার নাগের কাছে চিকিৎসা করাতে নিয়ে যান।

গত ৫ জুন তার চিকিৎসা করানো হয়। কিন্তু চিকিৎসার পর তার বোনের চোখের অবস্থার আরো অবনতি হতে থাকে। পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে গেলে লেজারের ভুল চিকিৎসার কথা জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে গেলেও একই কথা জানান চিকিৎসকরা।

তিনি আরো জানান, তার বোনের চোখের রেটিনার ৩৩ ভাগ নষ্ট হয়ে গেছে। তিনি আদালতে সুবিচার প্রার্থনা করেন।

বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি