1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ভালুকায় বিয়ের প্রলোভনে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রলোভনে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার (১১ মে) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই পোশাককর্মী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিব মিয়াকে (২৩) আসামি করা হয়েছে।

এদিকে, মামলার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার (১২ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গাজীপুর শ্রীপুরের নিজ মাওনা এলাকার ওই পোশাককর্মী ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকার জনৈক জসীম উদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করে স্থানীয় ক্রিস্টাল মার্টিন নামের একটি কারখানায় কাজ করেন। প্রায় চার বছর আগে মো. রাকিব মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। সে সুবাদে মো. রাকিব মিয়া প্রেম নিবেদন করে ওই পোশাককর্মীকে। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দুই বছর আগে মো. রাকিব মিয়া গোপনে বিয়ের প্রস্তাব দিয়ে ওই পোশাককর্মীকে নিজের বাড়িতে নিয়ে স্থানীয় মুন্সি ডেকে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয় ওই পোশাককর্মীর ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এদিকে, ওই পোশাককর্মী তাদের বিয়ে রেজিস্ট্রি কাবিন করে তাকে বাড়িতে (রাকিবদের) উঠিয়ে নেওয়ার জন্যে বললে মো. রাকিব মিয়া নানান অজুহাতে টালবাহানা শুরু করেন। এমতাবস্থায় গত সোমবার রাতে মো. রাকিব মিয়া রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রলোভনে ওই নারীকে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেপ্তার করে আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি