1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

ভালুকায় প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ আহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওলাতলী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিনের সাথে প্রতিবেশী কাইয়ুম গ্রুপের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে কাইয়ুম গ্রুপের লোকজন ছলিম উদ্দিনের ওপর হামলা চালায়। খোঁজ পেয়ে ছলিম উদ্দিনের প্রতিবন্ধী ছেলে শরীফ (১৯) ও স্ত্রী বিলকিছ আক্তার ছুটে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করে।

এ ব্যাপারে অভিযুক্ত কাইয়ুমের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় ছলিম উদ্দিন বাদী হয়ে রিমন, কাইয়ুম ও পারভেজকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি