1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গ থেকে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরইমধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সে জানায়, আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এইভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভারতীয় সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনারস্ আইন ও পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি