1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভাবিকে কুপ্রস্তাব দিয়ে দেবর কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

নেত্রকোনার মদনের পল্লীতে ভাবিকে (২৮) শ্লীলতাহানি করায় দেবর মগবুল হোসেন (৩৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মগবুল হোসেন মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মগবুল হোসেন তার সহদোর বড় ভাই বকুল মিয়ার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার মগবুল মিয়া তার ভাবিকে শ্লীলতাহানি করেন। পরে তার ভাবি বাদী হয়ে দেবর মগবুল হোসেনকে আসামি করে রবিবার রাতে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ভুক্তভোগী নারীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে মগবুল হোসেনকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি