1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমল ৮৩ হাজার ২০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের (বিশেষ) খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর হোটেল ভিক্টোরি ‘সাঙ্গু ব্যাংকুইট’ হলে সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহদাত হোসেন তসলিম এ প্যাকেজ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩ সালের বেসরকারি হজ প্যাকেজ থেকে ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে এবারের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, যা সরকারি ব্যবস্থাপনার চেয়ে ১০ হাজার ৯৬০ বেশি। সৌদি রিয়েল ৩১ টাকা হিসাবে ধরে প্যাকেজ করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ আলাদা দিতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি আরও জানান, ৩০ থেকে ৪৮ দিনের হজ প্যাকেজ হবে। মদিনায় ৫-৮ দিন অবস্থান করতে পারবেন হজযাত্রীরা। প্রয়োজনীয় রিয়েল, কোরবানির জন্য অর্থ ও অন্যান্য কিছু খরচ, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শও দেন তিনি।

তিনি জানান, এবার হজযাত্রায় ৬৫ বছরের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি অর্থ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে দিতে পারবেন হজযাত্রীরা। এ ছাড়াও দুটি ব্যাগে সর্বোচ্চ ২৩ কেজি বিমানে বহন করা যাবে। জমজমের পানি দেশে ফেরার পর ঢাকার এয়ারপোর্ট থেকে সংগ্রহ করতে পারবেন।

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার জন।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে।

বুধবার (১৫ নভেম্বর) থেকে হজ নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি