1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার

বিএনপি একটি অবৈধ দল : দীপু মনি

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএনপির জন্ম হচ্ছে একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল তার জন্মটাই অবৈধ, তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। তারা জনবিচ্ছিন্ন, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতিটাকে ঘোলাটে করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

আজ দুপুরে জেলার ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে, মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

আজ শিক্ষা মন্ত্রী ইসলামপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এরপর তিনি জামালপুর সদর উপজেলার আরও ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি