1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আগামী ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একথা জানিয়ে বলেছেন, আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছি। তারা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়টি জানতে চান। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে।

তিনি বলেন, পিটার ডি হাস রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছে। তিনি রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়ে কথা বলেছেন। আমরাও বিষয়টি সমর্থন করেছি।

পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তাকে জানানো হয়েছে যে, পূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে।কোথাও কোনও সহিংসতা হবে না বলেই আমরা মনে করছি।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের উদ্দেশে বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কিনা, এটা শিষ্টাচার বহির্ভূত কিনা, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি