1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯ সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমির ফেরত দেওয়ার দাবি তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দোলন গ্রেপ্তার রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমির ফেরত দেওয়ার দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির পুনরায় দিঘিতে অবমুক্ত করার দাবি জানিয়েছে মাজারের খাদেমরা। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেখানে প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, মাজার কর্তৃপক্ষের অনুমতি ও আলোচনা ছাড়াই দিঘি থেকে কুমির সরিয়ে নেওয়া হয়েছে, যা বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও জানান, এর আগেও চিকিৎসার জন্য দুটি কুমির নিয়ে যাওয়া হলেও সেগুলো আর ফেরত দেওয়া হয়নি।

খাদেমরা দাবি করেন, যে কোনো মূল্যে দিঘির কুমির ফেরত দিতে হবে এবং ঐতিহ্য রক্ষায় প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় অর্ধশতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি