1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুলকাটি ভট্ট বালিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) এবং মোটরসাইকেলচালক আব্দুল কাদের।

পুলিশ জানায়, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলের তিন আরোহী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান বলেন, হাসপাতালে আনার আগেই আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি