1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় তারা উদ্বিগ্ন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর সংলাপে যায়নি। এর পরিবর্তে দলটি অবরোধ কর্মসূচি ডেকেছে। অবরোধ-সহিংসতায় একজন পুলিশ নিহত হয়েছেন। রাজনৈতিক দলটি সংলাপে যায়নি অথচ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে। বিষয়টি জাতিসংঘ কীভাবে দেখছে?

জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। তাই একটি দল কেন সংলাপে যায়নি, তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ।

এ সময় ডুজারিক আরও বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় আমরা (জাতিসংঘ) ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি